টাঙ্গাইলে কৃতী ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা প্রদান, ১০ বছরে ১১টি জাতীয় পুরস্কার অর্জন
টাঙ্গাইলে কৃতী ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা দেয়া হয়েছে। ওই কৃতী ছাত্রী ১০ বছরের শিক্ষাজীবনে ২০১৯ সালে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডসহ ১১টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। টাঙ্গাইলের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নৈঋতা হালদার। সে এবারের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই কৃতী ছাত্রীকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জিত কুমার রায় (বিপিএম)। প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, নৈঋতার মা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক চিনু রানী বিশ্বাস।
সম্মাননা পেয়ে নৈঋতা হালদার আবেগময় অনুভূতি প্রকাশ করে সবার কাছে তার ভবিষ্যৎ জীবনের জন্য দেয়া চায়। পরে উপস্থিত অতিথিগণ নৈঋতা হালদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’