ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

যমুনায় নিষিদ্ধ সুতি জালে রেনু পোনা শিকার , হুমকির মুখে নদীর জীব বৈচিত্র্য


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১:১০

পাবনার বেড়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে অবাধে নিষিদ্ধ সুতি জাল দিয়ে রেনু পোনা আহরণ করা হচ্ছে। এতে মারা যাচ্ছে শত-শত দেশিয় প্রজাতির মাছ সহ জলজ প্রাণী। দেশের প্রচলিত মৎস্য আইনে অবৈধ  ডিমওয়ালা ও রেণু পোনা মাছ শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও এ ব্যপারে স্থানীয় সংশ্লিষ্ট কার্যালয়গুলো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এতে দেশিয় প্রজাতির অনেক মাছ বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । 

জানা গেছে, বৈশাখ মাসের মাঝামাঝি থেকে আষাঢ়-শ্রাবণ মাসের মধ্যে নদ-নদী-খাল-বিলগুলোতে সাধারণত বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। এ সময় অবৈধ পোনা সংগ্রহকারীরা সেগুলো সংগ্রহে নেমে পড়েন। পোনা আহরণ কারীরা মশারির চেয়েও সূক্ষ্ম পাতন জাল, সাবার জাল, বেউচি জাল,প্রভৃতি দিয়ে রেণু পোনা ও ডিম সংগ্রহ করে। পুকুরে চাষ উপযোগী রেণুপোনা ও ডিম সংগ্রহ করার পর অন্য প্রাণগুলো অযত্ন ও অবহেলায় নদীর পারে ডাঙায় ফেলে দেওয়া হয় ফলে অন্য প্রানী গুলো  মারা যায়। এভাবে নষ্ট হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য সেইসাথে পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। দিন-দিন নদী মাছ শুন্য হয়ে পড়ছে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে,বেড়া উপজেলার যমুনা নদীর বেশ কয়েকটি স্থানে জাল পেতে রেণুপোনা ও ডিম সংগ্রহ চলছে। এ ছাড়া নদীর বাকে-বাকে অনেক স্থানেই বাঁশের বাঁধ তৈরি করে চলছে ডিমওয়ালা মাছ শিকার। ফলে ধংস হচ্ছে দেশিয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধি। 

নেওলাইপাড়া এলাকায় যমুনা নদীতে জাল পেতে রেণুপোনা ও ডিম সংগ্রহের সঙ্গে যুক্ত জেলেরা জানান, দীর্ঘ দিন  ধরে তারা এভাবে রেণু পোনা ও ডিম সংগ্রহ করে মাছ চাষিদের কাছে বিক্রি করছেন। জালে বিভিন্ন প্রজাতির পোনা ধরা পড়লেও রুই, কাতলা, মৃগেলর  পোনা-ডিম রেখে বাকিগুলো ফেলে দেন তারা। বেলে, টেংরা, পুঁটি, বোয়াল, বাউশ, পাবদার পোনা জালে আটকা পড়লেও চাষের অযোগ্য বলে সেসব ফেলে দেওয়া হয়। পোনা আহরণ থেকে বিরত থাকতে তাদের মৎস্য কার্যালয় বা অন্য কোনো সংস্থা তাদের কখনও বাধা দেয়নি।

এ বিষয়ে নগরবাড়ি ঘাটের নৌ-পুলিশ ফাঁডির ইনচার্জ বলেন আতিকুল হক বলেন এ বিষয়ে 
আমাদের অভিযান চলমান আছে। রেনু পোনা আহরণ সম্পর্কে  সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেব। যমুনায় নিষিদ্ধ সুতি জালে রেনু পোনা শিকারের তথ্যটি আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোহা. নাসির উদ্দিন জানান মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও নৌ পুলিশের সাথে কথা বলে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে । স্থানীয় জনগণ ও জেলেদের কে রেনু পোনা আহরণ থেকে বিরত থাকতে আহবান করেন।  

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন