ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে মামলার আসামী জামিন নিয়ে এসেই বাদীর উপর হামলা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ২:৬

 সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান জায়গা জমি নিয়ে মামলার আসামী জামিনে এসে হুমকী দামকী দেয়  প্রতিপক্ষ ইউনুস আলীর পরিবারকে। বিষয়টি নিয়ে ইউনুছ আলী আবার থানায় অভিযোগ দিয়ে আসলে  বিবাদী মোঃ শাহিন,মোঃ আব্দুল খালে ও মোঃ  আশরাফুল সন্ধ্যার পর অতর্কিত ভাবে হামলা করে বাদী ইউনুছের পরিবারেকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন। ফলে ইউনুসের পরিবারের সদস্যরা আশ্রয়হীন হয়ে পড়েন। এতে বাধা দিতে গেলে মারাত্মক আহত হন ইউনুস আলী (৬৫) ও তার ছেলে এবং স্ত্রী । ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকাল ৩ টায় তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার কাউরাইল গ্রামের বাসিন্দা ইউনুস আলী কাউরাইল বাজার সংলগ্ন ওয়ারিশানা সম্পত্তিতে বাড়ী করে দীর্ঘ দিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু একই গ্রামের শাহিন, আব্দুল খালেক ও আশরাফুল ওই সম্পত্তি নিজেদেন দাবী করে দখল নেয়ার চেষ্টা করলে সংর্ঘষের সৃষ্টি হয়। এ ঘটনায় তাড়াশ থানায় তিনজনকে আসামী করে গত ১৭ মে তারিখে ইউনুস আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । আর ওই মামলায় শাহিন গ্রফতার হয়। পরে গত সোমবার বিকালে শাহিন সহ বাকী আসামীরা জামিনে এসে ইউনুসের বাড়ীতে হামলা চালায়। এ সময় ইউনুসসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও ভয়ভীতি দেখিয়ে বাড়ী থেকে বের করে দিয়ে বসতঃ ঘরে তালা লাগিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে ইউনুস আলীসহ তার পরিবার  মারাত্মক আহত হন। পরে  ইউনুছ মাথায় আঘাত প্রাপ্ত হওয়ায় স্থানীয় তাড়াশ হাসপাতালে ভর্তি হয় । পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে দিন চিকিৎসা নিয়ে বাড়িতে আসলে তারা বসত ঘরে তালা দেখতে পান।   

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, বিবাদমান জায়গা নিয়ে পূর্বে একটি মামলা হয় পরবর্তী ঘটনায় থানায় আরেকটি অভিযোগ হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার