ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ দুই ডাকাত গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় তাদের কাছে থেকে একটি ছয় চাকা বিশিষ্ট একটি ট্রাক, একটি ছোরা (উভয় পাশে ধারালো), চারটি লক কাটার উদ্ধার করেন পুলিশ।
রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত ৩.৪০মিনিটের দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শাহাজল (৩৮) জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মোঃ বিল্লালের ছেলে। তিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন। মোঃ সুমন মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মৃত হাকিমের ছেলে। তিনি গাজীপুর জেলার বাসন থানার মোঘরখাল এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, আসামি দুজনের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়,মোঃ শাহাজল (৩৮) এর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানার, জিডি নং-৯৫৫/২০২১, ২৫ মে, ২০২১ এজাহারে অভিযুক্ত। মোঃ সুমন মিয়ার (৩৫) বিরুদ্ধে (5BTAJ) জিএমপি এর বাসন থানার, এফআইআর নং-১০, ১০ মে, ২০২৫; জি আর নং-১৫৭, তারিখ- ১০ মে, ২০২৫; সময়- ০৯.৩০ ঘটিকার সময় ধারা- 399/402 The Penal Code, 1860; মামলায় তদন্তে সন্দিগ্ধ।
ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান,ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’