লাকসামে ১০টি সাংগঠনিক ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ
কুমিল্লা লাকসাম উপজেলার ৮ ইউনিয়নের বিএনপির ১০টি সাংগঠনিক ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপির বিজরা স্কুল মাঠ থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে পর্যায়ক্রমে দিনব্যাপী সম্মেলনের কার্যক্রম সম্পূর্ণ হয়। সকল ইউনিয়নের সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সম্পাদক ও উপজেলা বিএনপি আহবায়ক মোঃ আবুল কালাম। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্ব্বায়ক জাকারিয়া তাহের সুমন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে ১০ টি সাংগঠনিক ইউনিয়ন বিএনপি এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পর্যায়ক্রমে বাকই ইউনিয়ন দক্ষিণে সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক দুলাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে সভাপতি কাজী আব্দুর রশিদ সাধারণ সম্পাদক নাজমুর রশিদ রয়েল ও সাংগঠনিক সম্পাদক মাস্টার মাসুদুর রহমান , মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে সভাপতি সিরাজ মিয়া,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কান্দিরপাড় ইউনিয়ন উত্তরে সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক শাহাজাহান ভেন্ডার, কান্দিরপাড় দক্ষিণে সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, গোবিন্দপুর ইউনিয়নে সভাপতি শাহিন আলম সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, উত্তরদা ইউনিয়নে সভাপতি ইসহাক মিয়া সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আজগরা ইউনিয়নে সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ও লাকসাম পূর্ব ইউনিয়নে সভাপতি ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক মাস্টার আব ইউসুফ।
এই সময় পর্যায়ক্রমে সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুজ্জামান আমির, সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সদস্য নজরুল ইসলাম শাহিন, শফিউল আলম রায়হান, তরিক আহমেদ ভূঁইয়া সুজন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, পৌর বিএনপি'র আহ্বায়ক আবুল হাশেম মানু, যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন মশু,নুরুন্নবী মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক,সাধারণ সম্পাদকআনিছুর রহমান দুলাল, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, শাহ আলম সহ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত