ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজের সন্তানের মতো কাদের আগলে রাখতেন শেফালি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১১:২২

‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালা যে মারা গেছেন তা এখনও যেন বিশ্বাস করতে পারেন না তার ভক্ত-অনুরাগীরা। শেফালির আকস্মিক মৃত্যু বিনোদন জগতে এক গভীর শূন্যতা তৈরি করেছে। 
তার স্বামী পরাগ ত্যাগী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেফালির স্মৃতিচারণ করেন, যা দেখে চোখ ভিজে আসে অনেকেরই।
সম্প্রতি পরাগ শেফালির কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে শেফালি তার বোনের ছেলে-মেয়েদের সঙ্গে আনন্দে মেতে আছেন।
শেফালির ভালোবাসার গভীরতা ফুটে উঠেছে সেইসব ছবিতে, যেখানে তিনি কখনও তাদের আদরে ভরিয়ে দিচ্ছেন, আবার কখনও একরত্তিদের মন ভালো করতে সেজে উঠছেন নানা রূপে। 
এমন একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করে পরাগ লিখেছেন, ‘আমার পরী, এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আর্যা, কিয়ান তাদের আন্টির সাথে দারুণ মজা করে সময় কাটিয়েছে।’ 
‘পরী বাচ্চাদের ভীষণ ভালোবাসত। জীবনের প্রতিটি ভূমিকায় সে সেরা ছিল। সবসময় মানুষকে ভালোবাসতে জানত। পরীর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ভীষণ মনে পড়ে।’
উল্লেখ্য, প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন শেফালি। তাদের দু’জনের ছোট্ট সংসারে শেফালি স্বপ্ন দেখেছিলেন মা হওয়ার। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। 

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক