সহজেই পর্দায় ফেরা হচ্ছে না ক্যানসার আক্রান্ত দীপিকার
দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারের সঙ্গে লড়ছেন ভারতের টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। তবে কিছুদিন আগে শোনা যায়, রবি দুবের প্রযোজনায় ও ভিভিয়ান ডিসেনার বিপরীতে একটি নতুন ধারাবাহিকে অভিনয়ে ফিরছেন তিনি। কিন্তু সেটিও আর হচ্ছে না।
ক্যানসারে আক্রান্ত দীপিকার ইতোমধ্যে হয়েছে অস্ত্রোপচার, চলছে বিশেষ থেরাপিও। পাশাপাশি করিয়েছেন স্তন ক্যানসারের পরীক্ষাও। এর মাঝেই গুঞ্জন ওঠে তার অভিনয়ে ফেরার, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল—এই মুহূর্তে সে পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।
দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনই তিনি অভিনয়ে ফিরছেন না। আপাতত পুরোপুরি সুস্থ হওয়ার দিকেই মনোযোগ দিয়েছেন। সেই সঙ্গে পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন।’
অভিনেত্রী নিজেও বলেছেন ‘আমি তো চেয়েছিলাম কাজে ফিরতে। চিকিৎসককেও জিজ্ঞেস করেছিলাম। রুহানের (ছেলে) স্তন্যপান বন্ধ হলেই কাজে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতি যেভাবে বদলে গেল, তা কেউ ভাবেনি। চিকিৎসক অনুমতি দিলে নিশ্চয়ই ফিরব।’
জানুয়ারি থেকেই শরীরে নানা সমস্যার সূত্রপাত। এরপর মে মাসে দীপিকা জানান, তিনি যকৃতের ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসার ধরা পড়ার দেড় মাস পর তিনি ম্যামোগ্রাফিও করান। বাঁ স্তনে কিছু অস্বাভাবিকতা ধরা পড়লেও পরীক্ষার ফলাফল স্বস্তিদায়ক এসেছে বলে জানান তিনি। কিন্তু এখনই অভিনয়ে ফেরা তার জন্য সহজ নয়।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?