ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১২:১৩

মেহেরপুর জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪শে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

“ সবুজ পল্লবে স্মৃতি অম্লান ” এই স্লোগানে রবিবার (২০) জুলাই বিকেল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর মাঠে কর্মসূচিটি পালন পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি তার বক্তব্য বলেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে এবং মেহেরপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এই কর্মসূচির সহযোগিতা করেছেন। 

তিনি আরো বলেন যে, মেহেরপুর জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতায় মেহেরপুরে স্কুল, কলেজ ও মাদরাসায় এবং বিভিন্ন আঙ্গিনায় বৃক্ষরোপন করা হবে। বাংলাদেশকে আমরা ভালোবাসি । দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। একটি  সবুজ ও সুন্দর বাংলাদেশে আমরা বসবাস করতে চাই।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

তিনি নেতা ও কর্মীদের নির্দেশ করেন যে, গাছগুলো যেন বেড়ে ওঠে সেজন্য আপনারা পরিচর্যা করবেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আর কোন অন্যায়, অবিচার থাকবে না, থাকবে না কোন দুর্নীতি আর ফ্যাসিবাদ যাতে আর পুনরায় বাংলাদেশে মাথাচাড়া না দেয়। যেখানে অন্যায় ও অবিচার হচ্ছে এই সরকারের দেখার দায়িত্ব যদি কোন আইনের ব্যত্যয় ঘটে তাহলে ভবিষ্যতে গণতন্ত্র ব্যাহত হবে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- 
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস