ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ওয়েন-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১:৪৩

স্যাবাইনা পার্কে অভিষেকেই বাজিমাত করলেন মিচেল ওয়েন। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিনি হয়ে উঠলেন ম্যাচের নায়ক। ক্যামেরন গ্রিনের সঙ্গে তার বিধ্বংসী জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানটান উত্তেজনায় ভরপুর প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে এনে দিল ৩ উইকেটের নাটকীয় জয়।
টি-টোয়েন্টি অভিষেকে হাফসেঞ্চুরি করে ওয়েন নিজের নাম লিখিয়েছেন রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পাশে।
২৭ বলে ৬টি ছক্কায় সাজানো ছিল তার ৫০ রানের ইনিংস। গ্রিনও ছিলেন সমান আক্রমণাত্মক। ২৬ বলে ৫টি ছক্কা আর ২টি চারে করেন ৫১ রান। অস্ট্রেলিয়া ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপদে, দুজন মিলে ৪০ বলে ৮০ রানের জুটি গড়ে হাল ধরেন দলের।
তার আগে শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৬০) জোড়া হাফসেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিলেন বড় রানের স্বপ্ন। চেজের স্ট্রোকপ্লে ছিল চোখ ধাঁধানো। কিন্তু ইনিংসের শেষ ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা। 
শেষদিকে দুর্দান্ত ডেথ বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বেন ডোয়ারশুইস ও নাথান এলিস।
তাদের দুরন্ত স্পেলেই রানের দিক থেকে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোর করতে ব্যর্থ হয়।
বেন ডোয়ারশুইস ৪ উইকেট নেন। যার মধ্যে এক ওভারে ৩টি। এলিস ও ডোয়ারশুইস শেষ ১৬ বলে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে আবারও হতাশ করলেন ফ্রেজার-ম্যাকগার্ক।
মাত্র ২ রান করে ফেরেন তিনি। মিচেল মার্শ ৩টি ছক্কা মারলেও মাত্র ১৮ রানেই আউট হন। ইংলিস (১৪) ও ম্যাক্সওয়েল (১১) কোনো প্রভাব ফেলতে পারেননি।
গ্রিনের ধীরস্থির শুরু, বুদ্ধিদীপ্ত ব্যাটিং এবং ঝড়ো শেষ যেন অস্ট্রেলিয়াকে এনে দেয় স্বস্তি। আর ওয়েন ছিলেন একদমই ভয়ডরহীন। রাসেলকে প্রথম বলেই ছক্কা, পরে আকিল হোসেইনকে এক ওভারে ৩টি ছক্কা মেরে ম্যাচের রঙ পাল্টে দেন। গ্রিন যখন ৫০ করে আউট হন, তখনো ৩২ রান দরকার ছিল ৩১ বলে। ওয়েন পরে ২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেও, তিনি ফিরলে ম্যাচ জমে যায়।
শেষদিকে কনোলি, ডোয়ারশুইস ও অ্যাবট মিলে চাপ সামলে নেন। শেষ ওভারে ক্যাচ ফেলেন ক্যারিবিয়ান ফিল্ডার জুয়েল অ্যান্ড্রু, রানআউট সুযোগও মিস করে। শেষপর্যন্ত ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজিরা।

 

Aminur / Aminur

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা