সুতারপাড়ায় হাত-পা বাঁধা পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার
ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার থেকে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নুরুল ইসলাম সুতারপাড়া হলের বাজারের পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নুরুল ইসলাম পূর্ব সুতারপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরবেলা হলের বাজারের মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে হাত-পা বাঁধা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এই বাজারে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে আসছেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে জিআই তার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা নিশ্চিত হন তিনি হলের বাজারের পরিচ্ছন্নকর্মী নুরুল ইসলাম। পরে গ্রামপুলিশ ও বাজারের ব্যবসায়ীরা দোহার থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই