সীতাকুণ্ডে নকল বৈদ্যুতিক ক্যাবল কারখানায় র্যাবের অভিযান: ৮ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় তিনটি অনুমোদনহীন ও অবৈধ বৈদ্যুতিক ক্যাবল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ক্যাবল জব্দ করেছে র্যাব-৭।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দলও অভিযানে অংশ নেয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই গোপন কারখানাগুলোতে অনুমোদন ছাড়া অবৈধভাবে জাল 'মেইড ইন জাপান' সিল ব্যবহার করে উপজেলার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে 'খান জাহান আলী ক্যাবলস' ও 'নোয়াখালী ক্যাবলস' সহ মোট তিনটি কারখানায় বৈদ্যুতিক ক্যাবল তৈরি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে র্যাব-৭ এর একটি টিম অভিযান চালায়। এ সময় তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানিয়েছে, কারখানাগুলোতে 'মেইড ইন জাপান' লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। এসব তারে কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিল না।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, "কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিল না। জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারে ছাড়ছিল। এসব নকল তার ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।"
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস