ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৬-৯-২০২১ বিকাল ৬:৭

দক্ষিণ বাংলার প্রাণপুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য, চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম জননেতা এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলিমা জ্যাকব কলেজ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে স্থানীয় চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷

নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সভাপতিত্বে স্মরণ সভায় নজরুল ইসলামের স্মৃতিচারণ করেন- জেলা পরিষদের সদস্য শাহাবুদ্দিন মাস্টার, নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক ইউছুফ আলী পণ্ডিত, প্রভাষক নূর হোসেন, প্রভাষক গোলাম ফারুক প্রমুখ। 

অনুষ্ঠানে দুলারহাট ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় মরহুম জননেতা এম এম নজরুল ইসলামের রুহের মাগফিরাত ও তার পরিবারের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷ এ সময় এম এম নজরুল ইসলামের সুযোগ্য সন্তান ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়৷

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত