ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৪:১৪

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। 
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটে। 
নিহত মা সূর্য খাতুন (৫৬) ওই গ্রামের মৃত লোকমান সরদারের স্ত্রী। 
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন সরদার গিয়ে মায়ের কাছে নিশার টাকা দাবি করেন। মা টাকা না দেয়ায় বাক বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় ছেলে উদ্দিন। 
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ির গ্রিল কেটে পালিয়ে থাকা ছেলে উদ্দিন সরদার কে আটক করে পুলিশ। তার দেয়াা তথ্য মতে ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত কাস্তে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা  হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ