ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জয়ার মাতৃহৃদয় কাঁদছে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১১:২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত হয়েছে বহু শিশু। এ ঘটনায় হতবাক মানুষ। আর সবার মতো কাঁদছে অভিনেত্রী জয়া আহসানের মাতৃহৃদয়। একের পর এক তার ফেসবুক পোস্ট বলে দিচ্ছে, অস্থির হয়ে উঠেছেন সদ্য মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ ছবির অভিনেত্রী।
এক ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।’
দূর্ঘটনায় হারিয়ে যাওয়া বেশ কয়েকটি শিশুর স্কুল আইডি কার্ডের ছবিও পোস্ট করেছেন জয়া। পোস্ট করেছেন প্রাথমিক চিকিৎসার পরামর্শ। ডা. তানজিনা হোসেন তান্নির বরাত দিয়ে একটি পোস্টে জয়া জানাচ্ছেন, ‘যারা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন। পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন। একটা পরিস্কার সুতি কাপড় দিয়ে ক্ষত ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশনের জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায়, তত ভালো। পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে, তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন।’ ওই পোস্টেই নেতা ও ভিউ ব্যবসায়ীদের দূর্ঘটনাস্থল ও হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২০ জন। হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও ১৭১ জন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

 

Aminur / Aminur

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি