ধামইরহাট সীমান্তে মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় পুলিশ-বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ
নওগাঁর ধামইরহাটে উপজেলার সকল পর্যায়ের সেবাগ্রহীতা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ জেলা প্রশাসক। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। এ সময় তিনি সীমান্ত এলাকায় মাদক নির্মূলে ও মাদক ব্যবসায়ী এবং সেবীদের নিয়ন্ত্রণে ভীতিকর পরিস্থিতি সৃষ্টিতে কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, ওসমান আলী, বিজিবির কোম্পানি কমান্ডারগণ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ধামইরহাট উপজেলা সম্পর্কিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
এর আগে জেলা প্রশাসক ধামইরহাট থানা, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এমএসএম / জামান
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি