নির্যাতিত শিশু গৃহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন এসপি
গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার শিশু তানিয়া আক্তারের (১১) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামান। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তানিয়ার বাবা তাজিম উদ্দিনের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্রতা (ওসি) শাহ কামাল আকন্দ।
কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান শিশু তানিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ তানিয়ার বাবার হাতে তুলে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের পানের ভিটা গ্রামের তামিজ উদ্দিনের মেয়ে তানিয়া মাসিক এক হাজার টাকা বেতনে তিন মাস আগে আসমা বেগম নামে এক পরমাণু চিকিৎসা কেন্দ্রের ল্যাব সহকারীর বাসায় কাজে যোগ দেয়। এরপর থেকে বিভিন্ন অজুহাতে শিশুটির ওপর অমানবিক নির্যাতন করতেন আসমা আক্তার ও তার ভাই-বোন। এ ঘটনায় গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা আসমা আক্তার, নিটু আক্তার ও সোহাগ মিয়াকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামিরা পালিয়ে থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার