লাকসামে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ জুলাই) লাকসামে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মধ্যাহ্নভোজ, কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ আসর নামাজের পর লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় অবস্থিত তাহযিবুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
নামাজের আগে মাদ্রাসার শতাধিক হাফেজ শিক্ষার্থী কুরআন খতম করে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্য দোয়া প্রার্থনা করেন। একই সাথে তারা তার স্ত্রী, যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সালমা ইসলাম ও তার পরিবারের সবার জন্য দোয়া কামনা করেন। পরে নামাজ শেষে এতিমদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দৈনিক যুগান্তর লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এ মান্নানের আয়োজনে এবং হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়ায় অতিথিরা বলেন, "জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি শিল্প খাতের একটি বিপ্লবের নাম। জীবনে দুই হাত ভরে দেশকে শুধু দিয়েই গেছেন। যৌবনে অস্ত্র হাতে ১৯৭১ সালে দেশমাতৃকার মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।"
অতিথিরা আরও বলেন, "নুরুল ইসলাম শুধু শিল্প উদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তার আদর্শ ও সংগ্রামী চেতনা আমাদের আজও অনুপ্রাণিত করে। তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। দেশের শিল্প, মিডিয়া ও কর্মসংস্থান খাতে তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি শুধু একজন উদ্যোক্তা ছিলেন না, ছিলেন সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ, যার আদর্শ আজও অনুপ্রেরণা হয়ে আছে দেশের হাজারো মানুষের হৃদয়ে।"
আলোচনায় বক্তব্য রাখেন লাকসাম প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, মাওলানা আবুল খায়ের (আবুল), সাংবাদিক ওমর ফারুক, নুরে আলম মানিক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি আবুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরফাতুল করিম রিমু, সাংবাদিক দেবব্রত পাল বাপ্পী, আবদুর রশিদ, কামরুজ্জামান রিয়াদ, সৌরভ হোসেন, আবদুর রহমান, পুলিশ কর্মকর্তা আবদুর রহমান, আলমগীর হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জালালুদ্দিন, শিক্ষক আবদুর রহমান, জাকারিয়া, শহিদুল ইসলাম, আবদুল্লাহ, ইমদাদুলহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২