ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আট ডাকাত গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১:৫১

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছোট কুড়াল ও একটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আজ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে গতকাল সোমবার ৮টার দিকে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল মোল্লা পাড়া এলাকার বাসিন্দা মিলন (৩৪), একই উপজেলার বেরুন্ডী পূর্বপাড়ার মোঃ ইমন হোসেন (২৫), কিশোরগঞ্জের হোসেনপুর থানার হোসেনপুর এলাকার মোঃ মেহেদী হাসান (২৭), মানিকগঞ্জের সিংগাইরের ইসলামনগরের মোঃ চঞ্চল মিয়া (২৬), মানিকগঞ্জের বাংগরা এলাকার মোঃ জাকির হোসেন (২৬), মানিকগঞ্জের সিংগাইরের কাংশা এলাকার সেলিম মিয়া (২৪), মানিকগঞ্জের সিংগাইরের ইসলামনগরের মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)।

এছাড়া পলাতক আসামীরা হলেন- ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার  জুয়েল (২৮), সিপার (৪০), সেলিম (৪৩), কুরুঙ্গী এলাকার সোহাগ (৪০),সুয়াপুর এলাকার মোঃ শাহীন (৩১), সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার আলামিনসহ (২৯) অজ্ঞাত ৮/১০ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গতকাল রাত ৮টার দিকে পুলিশ জানতে পারে উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ কয়েকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, রাত ৮টার দিকে আটকরাসহ পলাতক আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে পাকিস্থান বাজার এসে সন্দেজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বাজারের লোকজন বিষয়টি খেয়াল করে। এই বিষয়ে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে, আসামীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক দৌড়ে পালিয়ে যায়। একপর্যায়ে তারা আটজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রসস্ত্র পাওয়া যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন,গতকাল থানার একজন উপপরিদর্শক মাদক অভিযান করার সময় জানতে পারে উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজারে স্থানীয় বাসিন্দারা কয়েকজন ডাকাতকে আটক করেছে। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, স্থানীয় জনতা ডাকাত সন্দেহে আটজনকে আটক করেছে, তাদের মারধরও করেছে। তাদের কাছ থেকে একটি ছোট কুড়াল,১টি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির বিষয়টি তারা স্বীকারোক্তি দেয়। তারা আরও ছয়জনের নাম প্রকাশসহ অজ্ঞাত ৮-১০ জন ছিল বলে জানায়। তারা ধামরাইয়ের সীমান্তবর্তী সিংগাইয়ের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা করে সাত দিনের রিমান্ড আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’