কুড়িগ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আজ কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার কর্মকর্তাদের আয়োজনে প্রশিক্ষণ, ব্যাংকিং এবং ঋণের আইনি দিক নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রামের জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রহমতুল্লাহ সরকার,কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু,লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক হাফিজুল ইসলাম, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক বিশ্বজিৎ রুদ্র প্রমুখ।
এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান বলেন বাংলাদেশে কৃষকদের উন্নয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলছে।
এসময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রামের জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম বলেন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ব্যাংকের ঋণ প্রদান ও বকেয়া ঋণ আদায়ে কার্যক্রম আরো ত্বরান্বিত করতে হবে। এ সময়ে কুড়িগ্রাম লালমিরহাটের ৩৭ টি শাখার।র ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড