ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে সংঘবদ্ধ ভ্যান চোর চক্রের ৫ সদস্য আটক


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২১ রাত ৮:১০

ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই ভ্যানের ২০টি ব্যাটারিসহ সংঘবদ্ধ পাঁচ চোরকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮-এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের বারোয়ারি মন্দিরের পাশ থেকে ওই গ্রামের সরোয়ার মুসল্লীর একটি ভ্যান চুরি হয়। ভ্যান পার্শ্ববর্তী সালথা উপজেলার নটখোলা গ্রামের মো. লিটন কাজীর ছেলে মো. সাব্বির কাজী (১৯) চুরি করে বলে জানা যায়। এ ঘটনায় সরোয়ার মুসল্লী ওই দিনই ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে গিয়ে সাব্বির কাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ তদন্ত করে চুরির সাথে সাব্বিরের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সাব্বির ভ্যান চুরির কথা স্বীকার করে। ভ্যানের ব্যাটারি ফরিদপুর কোতোয়ালি থানাধীন গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের মো. সোহেল আশরাফ (৫২) এবং মাগুরা জেলার শ্রীপুর থানার ঘাষিপাড়া গ্রামের সুমন বিশ্বাসের (২৪) নিকট বিক্রি করে বলে জানায়। ভ্যানের অবশিষ্ট মালামাল ফরিদপুরের কোতোয়ালি থানাধীন আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গীগ্রামের মো. হাশেম শেখ (৫৮) এবং সালথা উপজেলার মো. রাজীব মাতুব্বরের (২০) নিকট বিক্রি করে। এরপর গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে উল্লিখিত চার আসামিকে র‌্যাব-৮ এর একটি দল গ্রেফতার করেন। এ সময় সোহেল আশরাফের দোকান মেসার্স রতন সাইকেল মার্ট থেকে ব্যাটারিচালিত ভ্যান গাড়ির ২০টি ব্যাটারি এবং শেখ হাশেমের বসতঘর থেকে ভ্যান গাড়ির বডি, মোটর উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে ওই পাঁচজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেন।

এদিকে ওই ব্যাটারি চোর চক্রকে থানা থেকে ছাড়িয়ে নিতে বুধবার গভীর রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদে কর্মরত সাঁটলিপি মুদ্রাক্ষরিক কাম করণিক স্বপন কুমার রায় বোয়ালমারী থানায় তদবির করে ব্যর্থ হন বলে থানার একটি সূত্র জানায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, চোরাই ব্যাটারি এবং অটোভ্যান কেনার অভিযোগে র‌্যাবের দায়েরকৃত মামলায় আসামিদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জামান / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত