কুতুবদিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩
কক্সবাজারের কুতুবদিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- কৈয়ারবিল ইউনিয়নের উত্তর মলমচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কুতুবদিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবু মুছা (১৯), মো. জকরিয়ার ছেলে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. আরিফ (১৭) এবং মো. ফরিদের ছেলে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. রুবেল(১৯)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডের জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী তিন ছাত্র আসন্ন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আলমগীরের প্রচারণার জন্য মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এতে গুরুতর আহত হন রুবেল। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা রুবেলের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। অন্য দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জামান / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা