ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু


ফরিদগঞ্জ প্রতিনিধি  photo ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:৪৩

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে সাইমা আক্তার নামে ১৬ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু সাইমা আক্তার ওই গ্রামের মো. মোক্তার হোসেনের মেয়ে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, সকালে শিশুটির মা যখন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন, এই সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে সে পানিতে পড়ে যায়। দুপুরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা দেখেন শিশুটি পুকুরের পানিতে ভেসে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, "সাইমা আক্তার নামের এই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।" তিনি এখন গরম পড়ছে উল্লেখ করে পরিবারগুলোকে আরও সচেতনতার সাথে শিশুদের গতিবিধি লক্ষ্য করার জন্য পরামর্শ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার