ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী আর নেই
বাংলাদেশের সূফিবাদের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরিফের অন্যতম আওলাদ হজরত শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী আর নেই। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।যানাযায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হজরত গাউসুল আজম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর আওলাদ ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী। তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছিলেন।তিনি অছিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারির চতুর্থ শাহজাদা এবং শাহানশাহে জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই ছিলেন।
তরীক্বতের শিক্ষা ও আদর্শ প্রচারে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত ওয়াজ-মাহফিলে অংশগ্রহণ করতেন এবং মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাঁর লক্ষ লক্ষ আশেক ও ভক্ত দেশ-বিদেশে ছড়িয়ে আছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আশেকান-ভক্তরা জানাযায় অংশগ্রহণ করতে রাওয়ানা দিয়েছেন বলে যানা গেছে।
ডা.সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির ইন্তেকালে বিভিন্ন আধ্যাত্মিক দরবার, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা জানানো হয়েছে।
আজ বাদ এশা মাইজভান্ডার দরবার শরিফ আহমদিয়া ময়দানে এই আধ্যাত্মিক রাহাবারের জানাজা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ