তাড়াশে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অত্র কলেজ হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের দাতা সদস্য আব্দুল বারিক খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম, সহকারী অধ্যাপক দুলাল হোসেন, সাইদুর রহমান, বারুহাঁস ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আসাদুসজ্জামান আসাদ, প্রভাষক আব্দুস সোবাহান, মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রশিদ , আলী হাসান, বেলাল হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, শিক্ষার্থী সাথী খাতুন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে নবাগত শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে সংর্বধিত করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী