ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ১২:১৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছে ট্রাকের হেলপার। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালকের নাম জামাল মোল্লা (৩২)। বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আহত আনিস গোপালগঞ্জ সদরের ডুমরাসুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা।

তিনি জানান, ট্রাকটি মাছ বহনের খালি বক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটের দিকে যাচ্ছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় হেলপার আনিস। খবর পেয়ে কাশিয়ানী ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ জামাল মোল্যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’