ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নাগরপুরে বিএনপির গণসংযোগ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সচেতনতা কর্মসূচি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৩:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" বাস্তবায়নের লক্ষ্যে ২৪ জুলাই বৃহস্পতিবার ২০২৫ নাগরপুর বাজারে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।

সারাদিনব্যাপী গণসংযোগ কর্মসূচি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৩৫ টাঙ্গাইল-৬ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী, জনাব রবিউল আউয়াল লাভলুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

তিনি বিএনপির একজন অভিজ্ঞ এবং ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত—যিনি সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপি, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ, এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিয়ামত আলী সুইট  সহ-সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপি; সাবেক এজিএস, নাগরপুর সরকারি কলেজ
,ফারুক আহমেদ খান – যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,ইকবাল হোসেন রতন সাবেক এজিএস, নাগরপুর সরকারি কলেজ,রফিজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,নাজমুল হক স্বাধীন ভিপি নাগরপুর উপজেলা যুবদল; সাবেক ভিপি, নাগরপুর সরকারি কলেজ, আরিফুল ইসলাম নবা আহ্বায়ক, থানা শ্রমিকদল,শরিফুল ইসলাম বাবুল সভাপতি, নাগরপুর ইউনিয়ন বিএনপি,লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক, নাগরপুর ইউনিয়ন বিএনপি,মোঃ দেলোয়ার হোসেন সভাপতি, তাঁতীদল, নাগরপুর উপজেলা,লালন সাধারণ সম্পাদক, তাঁতীদল, নাগরপুর উপজেলা,গোলাম মাওলা মস্তফা সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, নাগরপুর উপজেলা শাখা

এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, যারা জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক বার্তা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন।

গণসংযোগ চলাকালে বিএনপি নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “দেশের জনগণের স্বাধীনতা, মৌলিক অধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।”

তাঁরা আরও বলেন, এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং সমগ্র জাতির ভবিষ্যতের সাথে সম্পর্কিত। বিএনপি নেতৃত্বাধীন ভবিষ্যৎ সরকার জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চায়।

এমএসএম / এমএসএম

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন