ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় পর্যটন শিল্পের বিকাশে অবকাঠামোগত উন্নয়ন আবশ্যক


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৩:৪৩

‎কুতুবদিয়ায় পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি লঞ্চিং ওয়ার্কশপ  অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৪ জুলাই)  উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে আয়োজিত এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।
‎
‎ওয়ার্কশপে বক্তারা কুতুবদিয়ার মনোমুগ্ধকর সৈকত, বাতিঘর, প্যারাবনসহ সম্ভাবনাময় স্থানসমূহকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য অবকাঠামো উন্নয়ন, প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎আলোচনা পর্বে বক্তব্য রাখেন  উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, বাংলাদেশ পরিবেশে আন্দোলন (বাপা) কুতুবদিয়া সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, এনটিভি প্রতিনিধি আবুল কাশেম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি হাছান মুরাদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
‎
‎উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
‎
‎সভায়,সবার মতামতে কুতুবদিয়াকে টেকসই পর্যটন গন্তব্যে রূপান্তরের প্রয়োজনীয়তা উঠে আসে। এজন্য স্থানীয়দের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন বক্তারা। 

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি