কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন
কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেনের শিক্ষক ও অভিভাবকরাসহ সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন হয়। উপজেলায় স্বীকৃত ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, "কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনোভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও আহত হয়েছেন, সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোনোভাবে মেনে নেওয়া যায় না।" তারা আরও বলেন, "কিন্ডারগার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো।"
শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা এম এ রব, নুরুন্নবী বিএসসি, অভিভাবক সদস্য এপি বাশার, নাজির আহমেদ হুমায়ুন পাটোয়ারী, শিক্ষক মাওলানা আবুল কাশেম, নাসরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, আব্দুর রশিদ, ইব্রাহিম হোসেন, মিজানুর রহমান সহ উপজেলার নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত