ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে হামিদা মুস্তফার যোগদান


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৪-৭-২০২৫ বিকাল ৫:৩

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করছেন হামিদা মুস্তফা।

মুন্সীগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গজারিয়া উপজেলায় প্রায় দুই মাস সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য ছিল। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত অফিস আদেশে ডা. হামিদা মুস্তফাকে গজারিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়। বুধবার তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার থেকে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তাঁর দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে। ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডা. হামিদা মুস্তফা বৃহত্তর চট্টগ্রাম জেলার বাসিন্দা। তিনি একজন চিকিৎসক ছিলেন। কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত তিনি সহকারী সার্জন হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় কর্মরত ছিলেন। তার স্বামী পিয়েল আহমেদ খাঁনও একজন চিকিৎসক। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ