এসএ-টোয়েন্টি লিগে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ
এসএ-টোয়েন্টি লিগের প্রথম তিন আসরে ড্রাফট পদ্ধতি চালু ছিল। তবে আগামী মৌসুমের আগে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এর আগে রিটেইন ও প্রি-সাইনিং ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে দলগুলো।
নিয়ম অনুযায়ী, ৬ জনের বেশি ক্রিকেটার রিটেইন করতে পারবে না কেউই। নতুন করে যুক্ত করা হয়েছে ওয়াইল্ড কার্ড। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে এসএ-টোয়েন্টি লিগের চতুর্থ মৌসুম।
নিলামের আগে ৬ দলের রিটেইন ও প্রি-সাইনিং তালিকাঃ
এমআই কেপটাউন
রিটেইন— ট্রেন্ট বোল্ট, রশিদ খান, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা, জর্জ লিন্ডে, কর্বিন বশ।
প্রি-সাইনিং— নিকোলাস পুরান।
সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ
রিটেইন— ট্রিস্টিয়ান স্টাবস।
প্রি-সাইনিং— জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার, অ্যাডাম মিলনে।
ওয়াইল্ড কার্ড— মার্কো জেনসেন।
জোবার্গ সুপার কিংস
রিটেইন— ফাফ ডু প্লেসি, ডনোভান ফেরেইরা।
প্রি-সাইনিং— জেমস ভিন্স, আকিল হোসেন।
প্রিটোরিয়া ক্যাপিটালস
প্রি-সাইনিং— আন্দ্রে রাসেল, উইল জ্যাকস, শেরফান রাদারফোর্ড।
পার্ল রয়্যালস
রিটেইন— লুয়ান ড্রে-প্রিটোরিয়াস, ডেভিড মিলার, বিজর্ন ফরটুইন।
প্রি-সাইনিং— সিকান্দার রাজা, মুজিব উর রহমান।
ডারবান সুপার জায়ান্টস
প্রি-সাইনিং— সুনীল নারিন, জস বাটলার।
রিটেইন— নূর আহমেদ।
ওয়াইল্ড কার্ড— হেনরিখ ক্লাসেন।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ