ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত-৩, আহত-১৫, আটক-১


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ বিকাল ৫:২৮

জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ফুলবাবু (৪৫), বুলু মিয়া (৬০) ও নুরুল আমিন (৪৫) নামের চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর সীমান্ত এলাকায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।

পুলিশ, স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর গ্রামের গোলাম শহীদ এর পুত্র শাহজামাল ও চাচা গোলাম রব্বানীর মধ্যে দীর্ঘ ১৫ বছর ধরে ৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষে কয়েক দফা মারামারি এবং আদালত ও থানায় পাল্টা-পাল্টি এক ডজন মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে শাহজামালের ছেলে কাঁচা ও আরিফ চাষাবাদ করছিল।

এ নিয়ে গোলাম রব্বানীর পক্ষের লোকজন আপেল, নূর মোহাম্মদ, আ. মজিদ সহ ৩০-৪০ জন দেশীয় ধারালো অস্ত্র দা, কুড়াল, টেটা নিয়ে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে হালচাষে বাধা দেয়। এ ঘটনাটিকে কেন্দ্র করে উভয়পক্ষের বাকবিতণ্ডায় একপর্যায়ে দু'পক্ষের লোকজন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গোলাম শহীদ এর পুত্র শাহজামালের পক্ষের ফুলবাবু, বুলু মিয়া ও নুরুল আমিন নামের চাচা-ভাতিজাসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে উভয়পক্ষের আপেল, নূর মোহাম্মদ, আ. মজিদ, আরিফ, মজনু, আনোয়ার, ফজলুল করিম, ফজলে রহিম, রব্বানী, রহিম সহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আপেল ও নূর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমান শুভ। এ ঘটনায় ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ইউএনও, পুলিশ সার্কেল, রৌমারী থানার ওসি ও পুলিশ ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীয়ুল ইসলাম জানান, "স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।"

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, "এ ঘটনায় নিয়মিত হত্যা মামলা হয়েছে। ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সাথে ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।"

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত