ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ভূমি অফিসে আবারও চুরি, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৪-৭-২০২৫ বিকাল ৫:৪৭

নড়াইলের লোহাগড়া উপজেলা ভূমি অফিসে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১১টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, চোরেরা অফিসের নাজির শাহিদুর রহমানের কক্ষে প্রবেশ করে এবং সেখান থেকে নগদ তিন লাখ টাকা চুরি করে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র জানান, "বুধবার আমি অসুস্থ থাকায় অফিসে ছিলাম না। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি। পুলিশ তদন্ত করছে।"

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, "চুরির সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভিতে কিছু স্পষ্ট দেখা যায়নি। ঝড়-বৃষ্টির সুযোগে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তদন্ত চলছে, অপরাধীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকেও একই অফিসে চুরির ঘটনা ঘটেছিল। দুই বছরের ব্যবধানে আবারও এমন ঘটনা ঘটায় অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২