চ্যাম্পিয়ন্স লিগে ছেলের প্রথম গোলের পর বাবার মৃত্যু
বুধবার রাতে লিপজিকের বিপক্ষে ম্যান সিটি জয়ের দিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করেন নেদারল্যান্ডের ডিফেন্ডার নাথান আকে। কিন্তু এরপরও সেই রাতটা তার কাছে আনন্দের চেয়েও বেশি বেদনার ছিল। কেননা চ্যাম্পিয়ন্স লিগের নিজের ক্যারিয়ারের প্রথম গোল পাওয়ার কয়েক মিনিট পরেই মারা যান তার বাবা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে লিপজিকের বিপক্ষে খেলতে নামে বর্তমান রানারআপ দল ম্যানচেস্টার সিটি। এদিন দলের হয়ে মাঠে নামেন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার নাতান আকে। আর ৬-৩ গোল ব্যবধানে জেতার ম্যাচে নিজেও ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গোল করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরের দিন ২৬ বছর বয়সী এই ডাচ ফুটবলার জানান যে, দলের ও নিজের প্রথম গোলের কয়েক মিনিট পরই তার বাবা মারা যান। তিনি বলেন, ‘আমি জানি, আপনি সবসময় আমার সঙ্গে আছেন, সবসময় আমার হৃদয়ে থাকবেন এবং এই গোলটি আপনার জন্য ছিল, বাবা।’
আকে আরও বলেন,‘গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে। আমার বাবা খুব অসুস্থ ছিলেন এবং আর কোনো চিকিৎসা সম্ভব ছিল না। আমার বাগদত্তা, পরিবার এবং বন্ধুদের পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। কঠিন সময়ের পর গতকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগে আমার প্রথম গোল করেছি। এর কয়েক মিনিট পরই তিনি শান্তিতে মারা যান। এ সময় আমার মা ও ভাই বাবার পাশেই ছিল।’
প্রসঙ্গত, ২০২০ সালের আগস্টে ৪১ মিলিয়ন ইউরোতে বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আকে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন তিনি। প্রথম মৌসুমে হ্যামস্ট্রিং ইনজুরিতে বেশির ভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি।
প্রীতি / প্রীতি
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স