ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্বামীর ‘পরকীয়া’ হাতে নাতে ধরলেন অভিনেত্রী!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৭-২০২৫ বিকাল ৬:৩৫

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে এসেছে এক নতুন মোড়কে। প্রায় আট মাস আগে তার স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে রিয়া গাঙ্গুলীর সম্পর্কের টানাপোড়েন শুরু হলেও, এতদিন সন্তানদের মুখের দিকে চেয়ে কোনো আইনি পদক্ষেপ নেননি অভিনেত্রী। সম্প্রতি তিনি যা জানতে পেরেছেন, তাতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।
রিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে আসতো। গত কয়েক মাস ধরে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, এরপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।’
অভিনেত্রীর দাবি, তার স্বামী অরিন্দমের এক পরকীয়া প্রেমিকা আছেন, যিনি নিয়মিত তাদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন। এমনকি মাঝে মাঝে সেখানে থাকেনও।
তার কথায়, ‘শাশুড়ি মা অসুস্থ থাকায় নাতি-নাতনিকে দেখতে চাইছিলেন। তাই আমি তাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি স্বামীর প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন। কোনো কোনো দিন থেকেও যান। আমার শ্বশুরমশাই তাকে মেনেও নিয়েছেন। আমি শোবার ঘরে সেই মহিলার অনেক জিনিস দেখেছি।’
রিয়া আরও জানান, তার স্বামী আপোস বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। অরিন্দম চান, ছেলেমেয়েরা তার কাছে থাকুক এবং তিনি রিয়াকে কোনো খোরপোশ দেবেন না। এ কথা বলতে বলতে রীতিমতো ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি চান, তার দুই ছেলেমেয়ে একটি সুস্থ পরিবেশে বড় হোক।
কান্নাজড়িত কণ্ঠে রিয়া বলেন, ‘আমার ছেলেমেয়েকে কিছুতেই কাছছাড়া করতে পারব না। এত সহজে কীকরে ছেড়ে দেব আমি। টাকা-পয়সা তো দরকার, চেষ্টা করছি শিগগিরই যাতে ধারাবাহিকে ফিরতে পারি।’

 

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক