ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজের পছন্দের ফুটবলারের নাম জানালেন হিগুয়েন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ১০:৩৫

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে এখন প্রায় অনিয়মিত হলেও এক সময় দলের সেরা স্ট্রাইকার ছিলেন গঞ্জালো হিগুয়েন। সম্প্রতি স্বদেশী এক তরুণকে প্রশংসায় ভাসালেন তিনি। সাংবাদিকদের সামনে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, সেই প্রতিভাবান তরুণ ফটবলার জুলিয়ান আলভারেজই নাকি হিউয়েনের পছন্দের ফুটবলার।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বদেশি এই স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বাসে ভেসেছেন হিগুয়েন। দীর্ঘদিন ধরেই তার খেলা অনুসরণ করছেন বলে জানিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারের মতে খুব ভালো ক্যারিয়ারের সম্ভাবনা আছে আলভারেজের।

তিনি বলেছেন, ‘আলভারেজ আমার অনেক প্রিয়, যখন সে এতটাও ভালো ছিল না তখন থেকেই। কোপা লিবারতোদোরেসে যখন সে প্রথম গোল করল বক্সের বাইরে থেকে। আমি জানি না, এটা হয়তো আরও দুই তিন বছর আগে...আমি তখন বলে উঠেছিলাম মাত্র ১৮ বছর বয়সে সে এই টুর্নামেন্টে গোল করে ফেলেছে! সেদিন থেকেই আমি ওকে অনুসরণ করছি আর তার প্রতি আমার দুর্বলতা আছে।’

হিগুয়েন আরও বলেছেন, ‘সে অন্যতম নম্বর নাইন যাকে আমি অনুসরণ করি। একটা ভালো ক্যারিয়ারের সম্ভাবনা তার আছে। সে খুব ভালো ছেলে আর পেশাদারও। সত্যিটা হচ্ছে সে এমন একজন যাকে আমি ভালোবাসি।’

রিভার প্লেট তারকার পজিশন নিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি না জুলিয়ান নম্বর নাইন হিসেবে খেলে নাকি। আমার কাছে তার কোনো পজিশন নেই। সে স্ট্রাইকারের ভূমিকায় যেকোনো পজিশনে খেলতে পারে। আপনার তাকে স্বাধীনতা নিতে হবে কারণ তার মধ্যে স্বাধীন হিসেবে খেলার সব রকমের বৈশিষ্ট্য আছে।’

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি