মেহেরপুর মুজিবনগরের ছাত্রী অপহরণ মামলার আসামি নুরুল মাস্টার গ্রেপ্তার
মেহেরপুরের মুজিবনগর আদর্শ মহিলা কলেজের শিক্ষক, ক্যাসিনো হোতা, তাঁতীলীগ নেতা, অর্থ পাচারকারী, মানব পাচারকারী ও এইচএসসি পরীক্ষার্থী অপহরণ কারী শিক্ষক নুরুল মাস্টারকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪) মেহেরপুরের মুজিবনগর আদর্শ মহিলা কলেজের সামনে থেকে গ্রেপ্তার করে মুজিবনগর থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলো আদালত কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।
এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্রী বাবা মোঃ হানিফ মেহেরপুর মুজিবনগর উপজেলা রামনগর গ্রামের বাসিন্দা তার মেয়ের অপহরণ মামলা করেন মেহেরপুর জেলার মুজিবনগর থানায় গত ২১ জুলাই মামলা নম্বর ১০, তারিখ ২১/০৭/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গতঃ মেহেরপুরের মুজিবনগর আদর্শ মহিলা কলেজের ২০২৫ সালের এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণের অভিযোগে সমাজকর্ম বিভাগের " বিতর্কিত " শিক্ষক নুরুল ইসলাম ওরফে নুরুল মাস্টার (৩৭) এর বিরুদ্ধে মেহেরপুরের মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়।
অভিযোগে বলা হয় যে, শিক্ষক নুরুল মাস্টার দীর্ঘদিন ধরে এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। গত ২০ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে দুই সহযোগীকে নিয়ে নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সহযোগী খ্যাত তাঁতী লীগ নেতা " বিতর্কিত " শিক্ষক নুরুল মাস্টার ক্ষমতার দাপট দেখিয়ে মেহেরপুরে অনলাইন ক্যাসিনো ব্যবসা, অর্থ পাচার, মানব পাচার করার সাথে জড়িত থাকাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চলিয়ে আসছিল বলে অভিযোগ করেছে স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় এবং দৈনিক পত্রিকাতেও এর আগে ঐ বিতর্কিত শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছিল ।
মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে বলেন যে, গত ২০ জুলাই ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় ছাত্রী বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। এর পেক্ষিতে বৃহস্পতিবার (২৪) জুলাই মুজিবনগর পুলিশের একটি দল তাকে আটক করে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ