ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নাগরপুরে জাতীয় নাগরিক পার্টির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৫-৭-২০২৫ দুপুর ৩:২০

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অন্যতম সংগঠক এবং ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) নির্বাচনী এলাকায় টাঙ্গাইল নাগরপুরে ২৫ জুলাই শুক্রবার সকাল ১১ ঘটিকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ২৯ জুলাই টাঙ্গাইল সফরকে ঘিরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব ওয়াহেদুজ্জামান সুমন এর নেতৃত্বে সকাল থেকে নাগরপুরে দিনব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

গণসংযোগ যাত্রা শুরু হয় নাগরপুর যদুনাথ পাইলট স্কুল অ্যান্ড কলেজ শহিদ মিনার প্রাঙ্গণ থেকে। সেখান থেকে মিছিলটি নাগরপুর রিকশা স্ট্যান্ড, সরকারি কলেজ রোড, কাঁচা বাজার এবং তালতলা এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে। তালতলায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব স্বাধীন মাহবুব, সংগঠক, ঢাকা মহানগর উত্তর (এনসিপি),জনাব তৌফিক নিয়াজ, সংগঠক, খিলক্ষেত থানা, ঢাকা (এনসিপি),জনাব সরদার আশরাফ, সংগঠক, নাগরপুর উপজেলা (এনসিপি),জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সংগঠক, নাগরপুর উপজেলা (এনসিপি)

স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক।সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা "জুলাই সনদ" বাস্তবায়ন, গণ পরিষদ নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন।

জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণে প্রমাণিত হচ্ছে, টাঙ্গাইল-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনাব ওয়াহেদুজ্জামান সুমনের নেতৃত্বে আগামী নির্বাচনে দলটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম

​সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ

বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি

শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা

রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত

ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

কর্মস্থলে অনুপস্থিত থেকে হাবিবউল্লাহ প্রেসক্লাব বাণিজ্য, তদন্তের দাবী

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ