মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আটক
ফেসবুক মেসেঞ্জারে মহানবী হজরত মুহম্মদ (স.)-কে নিয়ে কটূক্তি করার ঘটনায় ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাকে ৫৪ ধারায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুক মেসেঞ্জারে গৌরাঙ্গ ও জয় রাম নামের দুটি আইডিতে চ্যাটিংয়ের স্ক্রিনশট বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাতেই ভোলা সদর মডেল থানায় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে দাবি করে নিজে একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে, বৃহস্পতিবার বিকেলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগে তৌহিদি জনতা প্রতিবাদ-সমাবেশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
অন্যদিকে, রাতে কিছু দুষ্কৃতকারী গৌরাঙ্গ চন্দ্র দে’র ব্যক্তিগত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি বিবেচনায় গৌরাঙ্গ চন্দ্র দে’র বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের কাজ চলছে। গৌরাঙ্গ চন্দ্র দে'কে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং নিরাপত্তার জন্য তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামান / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান