জামায়াত ক্ষমতায় আসলে দেশের মানুষ নিরাপদে থাকবে- রুকন সম্মেলনে ঢাকা জেলা আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মুহূর্তে ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিরাপদে থাকবে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
শুক্রবার সকালে সাভার থানা রোডের মামুন কমিনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার পৌর শাখার আয়োজনে জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসম তিনি আরো বলেন, যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় যায়, তাহলে দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পাবে। আর সে কারণেই এই মুহূর্তে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থাটা বেশি।
সাভার পৌর শাখার সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা মজলিসের শুরা সদস্য ও পৌর আমির মো: আজিজুর রহমান। এ সময় ঢাকা জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তৌহিদ হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান, সাভার পৌর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মনসুর আলী, অর্থ সম্পাদক আবুল বাশার, পর্দার আড়ালে নারী রুকনগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার