ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নাগরপুরে টেংরীপাড়া ক্রীড়া সংঘের নবগঠিত কমিটি গঠন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:৬

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার টেংরীপাড়া ক্রীড়া সংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা ২৫ জুলাই শুক্রবার ২০২৫ টেংরীপাড়া মাঠ প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে শুরু হওয়া এই সভায় তিন বছর মেয়াদি নতুন কমিটির আনুষ্ঠানিক গঠন সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী তরুণরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভাদ্রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও টেংরীপাড়া গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ আজম খান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ পারভেজ মিয়া।

এছাড়াও কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হক (জাহিদ),কোষাধ্যক্ষ মোঃ নুর নবী মিয়া,সিনিয়র সহ-সভাপতি মোঃ উজ্জল মিয়া,সহ-সভাপতি মোঃ শিপাহারুল ইসলাম (বাবু), মোঃ সোহেল মিয়া,সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহিন দেওয়ান, মোঃ মুরাদ হোসেন খান,ক্রীড়া সম্পাদক মোঃ অনেক খান,প্রচার সম্পাদক মোঃ সালমান বিন আরিফ খান,দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান মিয়া,
সদস্যবৃন্দ মোঃ মেরাজুল ইসলাম খান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কবির হোসেন মিয়া (নবু)

অনুষ্ঠানে সভাপতি জনাব মোঃ আজম খান তার বক্তব্যে বলেন আমাদের সমাজে আজ যুবসমাজ নানা ধরনের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের শিক্ষা দেয়। তাই আমাদের এই ক্রীড়া সংঘের মূল লক্ষ্য থাকবে  তরুণদের মাঠমুখী করে তাদেরকে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, এই সংঘের মাধ্যমে নিয়মিত খেলাধুলার আয়োজন, প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানটি শেষে এক প্রীতিভোজ ও ক্রীড়া প্রতিযোগিতার সংক্ষিপ্ত আয়োজন করা হয়, যেখানে স্থানীয় তরুণরা অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর