বাকেরগঞ্জে ‘ইখলাস বাকেরগঞ্জ সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন
দুর্গম পথে ইখলাস এর সাথে স্লোগান নিয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জে ‘ইখলাস সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে। সেখানে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে উপজেলার বাকেরগঞ্জ সরকারি কলেজ হল রুমে রাজু হাওলাদার রাজনের সভাপতিত্বে এই সংগঠনের শুভ উদ্বোধন হয়।
এতে উপস্থিত ছিলেন , সংগঠনটির উপদেষ্টা নৌ বাহিনীর অব: প্রাপ্ত কমান্ডার সিদ্দিকুর রহমান,নাসির উদ্দিন রোকন ডাকুয়া, হাফেজ আ: রহিম হাওলাদার, শাহ আলম হাওলাদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, জসিম হাওলাদার, তাহমিদ আহমেদ, হাফেজ কাওসার হোসেন,আরিফুর রহমান, মো: মিশকাত ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কোনো সমাজের গতি-প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণদের মানসিকতা কীভাবে বেড়ে উঠছে। আমরা মনে করি ‘ইখলাস বাকেরগঞ্জ সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন একটি সামাজিক সংগঠন হিসেবে সেতুবন্ধনের কাজ করবে ।
আমাদের ভুলে গেলে চলবে না, সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে; সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য এ সংগঠন কাজ করবে। এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পাবে না ।
তাই, আমাদের প্রাণপ্রিয় সংগঠন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মনে রাখতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। মানুষের জন্য বিনাস্বার্থে কাজ করে যাবে আমাদের এ সংগঠন। সমাজের অন্যান্য মানুষকে ও আমাদের এ সংগঠন অনুপ্রাণিত করবে বলে আমরা আসা ব্যক্ত করি।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান