ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

একসঙ্গে জিৎ-ঋতুপর্ণা, জল্পনা উস্কে দিলেন দুই তারকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:৪০

একই ফ্রেমে ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা জিৎ ও ঋতুপর্ণা! স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে দর্শকদের মনে জেগেছে প্রশ্ন— তবে কি ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি?

এমন প্রশ্নের জবাব ভারতীয় গণমাধ্যমকে দেন অভিনেতা জিৎ। হেসেই বলেন,‘ আমায় দেখে কী মনে হচ্ছে? এখন তো শুধু অনুষ্ঠানে এলাম, ভবিষ্যতে হয়তো একসঙ্গেই পর্দায় দেখা যাবে।’

সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলেন, ‘অবশ্যই! প্রযোজক চাইলে আবার একসঙ্গে কাজ করব।’প্রসঙ্গত, চলতি জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। ছবির রেশ এখনও কাটেনি, তার মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে নতুন অভিযান— ভারতের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এই রহস্যে ঘেরা সিনেমা। প্রযোজনা সংস্থা ইতোমধ্যেই ঘোষণা করেছে, আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’! আর সেই ছবির মুখ আবারও ঋতুপর্ণা। তবে এবার একেবারে নতুন গল্প, আগের ছবির রহস্যের সঙ্গে কোনো সংযোগ নেই বলেই ইঙ্গিত নির্মাতাদের।

অন্যদিকে, জিৎ প্রথমবার বায়োপিকে! পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’— এই ছবিতে অনন্ত সিং-এর চরিত্রে দেখা যাবে তাকে। অক্টোবর থেকে শুরু হতে চলেছে শুটিং। গুঞ্জন এমনই যে, এই ছবিতেই জিৎ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন ঋতুপর্ণা! যদিও নির্মাতারা এ নিইয়ে কোনো মুখ খোলেননি।

এমএসএম / এমএসএম

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি