ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী পরিবার


ফরিদগঞ্জ প্রতিনিধি  photo ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:৪৬

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামী প্রবাসে থাকার সুযোগে শাশুড়ি ও ননদ কতৃক মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও বর্বরোচিত হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ। মানসিক-শারীরিক প্রতিবন্ধী ছেলে ও শিশু মেয়েকেসহ বশতঘর থেকে বের করে দেয়ায় অর্ধাহারে অনাহারে কাটছে মানবেতর জীবন। এর আগে ওই গৃহবধূর স্বামীর ঘরে বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, দফায়-দফায় মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের ঘটনাও ঘটেছে। ভুক্তভোগী গৃহবধূ সালমা বেগম সাথী সন্তানদের নিয়ে বিচারের আশায় পুলিশ, জনপ্রতিনিধিসহ নানাজনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছেনা প্রতিকার। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ জুলাই ২০২৫) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের কমলকান্দি গ্রামে। এর আগে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাতে ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে রাতে তার স্বামীর বাড়িতে পৌছে দেয়।

জানা গেছে, ওই গ্রামের গণিবেপারী বাড়ির মৃত শহিদ উল্যাহ ও রাবেয়া বেগম দম্পত্তি ৩ ছেলেসহ ৪ সন্তানের জনক-জননী। শহিদ উল্যাহ’র মৃত্যুর পর পরিবারের বড় ছেলে মনির হোসেন ও মেজো ছেলে জহির হোসেনের টাকায় টিন শেডের একটি পাকা বিল্ডিং নির্মাণ করেন। প্রথম দিকে সকলের সাথে সুম্পর্ক থাকলেও ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয় পারিবারিক বিরোধ। 

অভিযোগ রয়েছে, বড় ২ ছেলে প্রবাসে থাকার সুযোগে স্থানীয় একটি মহলের প্ররোচনায় প্রবাসী ছেলে জহির হোসেনের স্ত্রী সালমা বেগম সাথীর সাথে শাশুড়ি রাবেয়া বেগম ও ননদ নাছিমা বেগমের  সাথে ঝামেলা বাঁধে। এনিয়ে বেশ কিছুদিন ধরে হামলা ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই গৃহবধূর ঘর ভাংচুর করে তাকে প্রতিবন্ধী সন্তানসহ ঘর থেকে বের করে দেয় তার শাশুড়ি, ননদ ও ভাসুরের লোকজন। দীর্ঘদিন বাপের বাড়িতে থাকার পর গত ২৫ জুলাই বিকালে সালমা বেগম সাথী তার প্রতিবন্ধীসহ সন্তানসহ স্বামীর বাড়িতে আসলে শাশুড়িসহ লোকজন তাকে পুনরায় ঘর থেকে বের করে দেয়। পরে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাতে  ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে সালমা বেগম সাথী।

থানা পুলিশ সালমা বেগেমের আবেদনের প্রেক্ষিতে পুলিশ রাতেই তাকে স্বামীর বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু শনিবার (২৬ জুলাই ২০২৫) সকালে শাশুড়ি ও ননদ মিলে সালমা বেগমকে মারধর করে ঘর থেকে আবারো বের করে দেয়। বর্তমানে সে সন্তানসহ খোলা আকাশের নিচে বসবাস করছে। ভুক্তভোগী মালোয়েশিয়া প্রবাসী জহির হোসেনের স্ত্রী গৃহবধূ সালমা বেগম সাথী বলেন, আমার স্বামী ও ভাসুর মিলে ঘরটি নির্মাণ করেছে। কিন্তু এখন আমার ভাসুরের প্ররোচনায় শ্বাশুড়ি ও ননদ মিলে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। 

অন্যদিকে প্রবাসে থেকে জহির হোসেন বলেন, আমার স্ত্রী ও সন্তানদের ওপর যে নির্মমভাবে অন্যায় হচ্ছে। আমি এর বিচার চাই। প্রয়োজনে আমাদের ঘরটি সমানভাবে ভাগ করে আপাতত আমার পরিবারকে থাকার ব্যবস্থা করে দেয়ার অনুরোধ করছি প্রশাসনসহ বিচার বিভাগের কাছে। এদিকে শাশুড়ি রাবেয়া বেগম বলেন, বউয়ের সাথে দীর্ঘদিন যাবত আমাদের সাথে বিরোধ চলে আসছে। সে আমার বিরুদ্ধে থানা ও আদালতে মামলা দায়ের করছে। একসাথে থাকলে ঝামেলা হবে, তাই অন্যত্র গিয়ে থাকুক। 

স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন রতন বলেন, আমি চেষ্টা করেছি তাদের বিরোধ মিটিয়ে দিতে, একপক্ষ মানলে অপর পক্ষ মানছে না। তাই সমাধান হচ্ছেনা। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, লিখিত অভিযোগ পেয়ে রাতে ওই নারীকে বাড়ি পৌঁছে দিয়েছি। পুনরায় ঘটনা ঘটলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী