ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ফ্যাসিস্ট হাসিনা ছিলো বাংলাদেশের ফেরাউন- উলিপুরে আব্দুল খালেক


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:৫১

‎ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলো বাংলাদেশের ফেরাউন। বিনা ভোটে ক্ষমতায় ছিল হাসিনা। ২০৪১সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়ে ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়েছে হাসিনা।

‎শুক্রবার(২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের কৃষকদল ও মৎস্যজীবী দলের পরিচিতি সভা ও বিএনপি'র ৩১দফা লিফলেট বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

‎তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে। নতুন করে হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষনা দিয়েছেন তিনি। খাল ও নদী খনন করে কৃষকের জন্য সেচের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। বিএনপি শিক্ষার্থীদের লেখা-পড়া ফ্রি (বিনামুল্যে) করে দিয়েছিলো।

‎তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার আমলে রাজাকার হয়েছে মুক্তিযোদ্ধা। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছেন। বিগত ১৬ বছরে বিএনপি'র হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। 

এর আগে বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট বাজারে বিএনপি কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক লিফলেট বিতরন শেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর  বিকাল ৩. ৩০ মিনিটে হাতিয়া অনন্তপুর বাগুয়া স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণ খেলা উপভোগ করেন। 

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাঃসম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন মন্ডল, কুড়িগ্রাম  জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, জেলা কৃষকদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রুকু, কুড়িগ্রাম জেলা মৎসজীবী দলের আহবায়ক শামীম,  সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা মৎসজীবী দলের সভাপতি হামিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমেদ,  ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়