ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে থানার বিশেষ অভিযানে হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজন গ্রেফতার


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ২:১৫

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় একজনসহ মোট তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন নিয়মিত মামলার এবং বাকি দুইজন আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।

থানা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই শাহ আলম, এসআই রিফাত সিকদার, এসআই কবির আহমদ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার ও এএসআই কামাল উদ্দিনসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. মনির মিয়া (৫০), পিতা- মৃত তুরাব আলী, গ্রাম- সুনুয়াখাই লতিফনগর, ১নং কলকলিয়া ইউনিয়ন।
তিনি জগন্নাথপুর থানায় দায়েরকৃত হত্যা মামলা (মামলা নং-১৭, তারিখ-২৫/০৭/২০২৫; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড-১৮৬০) এর এজাহারনামীয় আসামী। তাকে গতকাল ২৫ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।

২. মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা- জমির মিয়া, গ্রাম- রৌডর প্রকাশিত জামালপুর, ইউনিয়ন- আশারকান্দি।
তিনি সিআর মামলা নং-৮/২৪ (জগন্নাথপুর) এর সাজাপ্রাপ্ত আসামী। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাকে ২৬ জুলাই গ্রেফতার করা হয়।

৩. রাজু মিয়া, পিতা- আবন মিয়া, গ্রাম- বড়কাপন, ডাকঘর- এ.বি. কাপন।
তিনি সিআর-১৫৭/২৩ (জগন্নাথপুর) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। তাকেও ২৬ জুলাই গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামীকেই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

জগন্নাথপুর থানার পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত