ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১২:৫১

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির নাম বিল্লাল শেখ (৩৩)। তিনি বয়রা গ্রামের বাসিন্দা ও সোনা মিয়ার ছেলে।

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৭ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে হঠাৎ বিল্লাল শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন তার বাড়িতে ছুটে যান। তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, বিল্লাল ও তার স্ত্রী রুমা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে সেই বিরোধ চরমে পৌঁছালে রুমা বেগম ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে অভিযুক্ত রুমা বেগম দাবি করেন, তার স্বামী বিল্লাল শেখ দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। এই কারণেই তিনি উত্তেজিত হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, অভিযুক্ত রুমা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২