ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

শিক্ষার্থীদের বাফুফের ইন্টার্নশিপ সনদ প্রদান


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১:৩

 সাধারণত ব্যাংক বা বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপের প্রচলন থাকলেও ক্রীড়া ফেডারেশনগুলোতে তা বিরল। তবে প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে এক মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছে। আজ সকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তার নিজস্ব অফিসে ১০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপ সনদ প্রদান করেন। সনদ প্রদানকালে তিনি ইন্টার্নদের ক্রীড়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এবং বিশ্বের যেকোনো প্রান্তেই ফুটবল নেতৃত্ব, ঐক্য ও দলগত চেতনার বার্তা দেন। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে বাফুফে নতুন প্রজন্ম, শিক্ষা এবং ফুটবল উন্নয়নের মাঝে একটি সেতুবন্ধনের চেষ্টা করছে, যেখানে দশ জনের মধ্যে দুজন ফ্রান্স প্রবাসীও রয়েছেন।

বাফুফের ইন্টার সিটি স্কুল কমিটির চেয়ারম্যান সারতাজ ভূইয়া। বহুজাতিক কোম্পানিতে দীর্ঘদিন ইন্টার্নশিপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রেখেছেন। ফুটবল ফেডারেশনের ইন্টার্নশিপ নিয়ে সারতাজ বলেন, "ফুটবল নিয়ে তরুণরা অত্যন্ত আগ্রহী। যারা নিজ থেকে ইচ্ছুক হয়ে ফুটবলের বিভিন্ন বিষয় জানার ও কাজের আগ্রহ প্রকাশ করে ফেডারেশনে আবেদন বা যোগাযোগ করেছে, তাদের মধ্যে থেকেই ইন্টার্নশিপ করানো হয়েছে। এর মধ্যে দুজন প্রবাসীও রয়েছেন, যারা দেশে থাকাবস্থায় ফুটবলে সময় দিতে চেয়েছেন। আগামীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদের নিয়ে ইন্টার্ন করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ফুটবল ফেডারেশনে ফুটবলে আগ্রহী ও জ্ঞানসম্পন্ন দক্ষ পেশাদার এক্সিকিউটিভ পাওয়া যেতে পারে। পাশাপাশি ফুটবলে আগ্রহী তরুণরাও ফেডারেশন ও ফুটবল সম্পর্কে বাস্তব ধারণা ও আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।"

এক মাসব্যাপী এই ইন্টার্নশিপে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বাফুফের অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন। এর মধ্যে ছিল ঘরোয়া লিগে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে খেলোয়াড়, কোচ, রেফারি এবং দর্শকদের সম্পৃক্ততা বৃদ্ধি; বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস সায়েন্সকে একাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করা; সারাদেশে ফুটবল একাডেমি ও খেলোয়াড়দের মাঝে ফিফা কানেক্ট নিবন্ধন সম্প্রসারণ; এবং প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই ও উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ প্লেয়ার প্রোফাইল সিস্টেম তৈরি করা।

এমএসএম / এমএসএম

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!