ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মুকসুদপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:২২

গত ২১-০৭-২০২৫ তারিখে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গত ২৭ জুলাই রবিবার বিকাল ৫টায় মুকসুদপুর ফরিদ মিয়া কমপ্লেক্সের প্রেসক্লাব কার্যালয়ে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন মুক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহম্মেদ কবির, সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া সম্পাদক মো. বাবুল শেখ, কোষাধ্যক্ষ রাজু মিয়া ও আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহম্মেদ কবির।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত