কুষ্টিয়া সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ৩৫৫ টাকা, পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থায় উৎসাহিত করতেই এই সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৮/০৭/২০২৫)তারিখে অনুষ্ঠিত এই প্রণোদনা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার রোকনুজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুপালী খাতুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে।”
কৃষি কর্মকর্তা মোছাঃ রুপালী খাতুন জানান, “বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকরা আগ্রহী হবেন আধুনিক ও টেকসই চাষাবাদে। এতে উৎপাদন খরচ কমে আসবে এবং ফলনও বাড়বে।”
এই কর্মসূচিতে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন এবং তারা এই সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা