ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ৩:৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর হাসপাতালের সম্মেলন কক্ষে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা গণঅভ্যুত্থান দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবার প্রসার নিয়ে মতবিনিময় করেন।

এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কার্যক্রম পরিচালনা করা হয়, যা একটি জনসেবামূলক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত